রোববার (২২ নভেম্বর) ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহানের মাধ্যমে যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রোববার রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুলাইহান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন সৌদি রাষ্ট্রদূত।বৈঠকে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ঢাকার দূতাবাসের সহায়তার জন্য সন্তোষ প্রকাশ করেন ড. মোমেন। এছাড়া রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্রমন্ত্রী।